
প্রকাশিত,০৭, আগষ্ট,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
মনসিংহের গফরগাঁওয়ে, শারফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁওউপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার মেদনার টেক গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক মোঃ শারফুল ইসলাম (২৮) ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
শারফুল ইসলামের হত্যার প্রতিবাদে (০৭,আগষ্ট,)সকাল ১০টায়,পাগলা টেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পরে এলাকাবাসী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর-দাবীজানান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা থানাধীন মেদনার টেক গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলেদের সাথে প্রতিবেশী মৃত ইউসুফ আলীর ছেলেদের স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধ ছিল।
গত ১৮ জুলাই(রবিবার) দুপুরে স্কুল কমিটির সভাপতি করায় মাহাবুবুল ইসলামের নিজ বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে বসত ঘরে হামলা করে, হামলাকারীরা হলেন,
মৃত ইউসুফ আলীর ছেলে মিজানুর রহমান, জিয়াউর রহমান, রুহুল আমিন, হাবিবুর রহমান,নাতী অমিত,তপন মিয়া, কাওসার মিয়া, পিতা আসাদ মিয়া, দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।
এসময় মাহাবুবুল ইসলামের ছোট ভাই,
শারফুল ইসলাম প্রতিবাদ করলে তাকে পিটিয়ে মাথাসহ শরীরে বিভিন্ন অঙ্গে রক্তাক্ত জখম করে,
স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে পরিস্থিতির অবনতি হলে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দুই সপ্তাহের অধিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৫ আগষ্ট(শুক্রবার) বিকেলে তার মৃত্যু হয় । এঘটনায় নিহতের ভাই মোঃ মাহাবুল ইসলাম বাদি হয়ে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, আসামী গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।


