
প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট দক্ষিণপাড়াগ্রামে ছেলের বউয়ের সাথে ঝগড়া করে শাশুড়ির বিষপানে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
মৃত শাশুড়ি, তোফাজ্জলের স্ত্রী হেনা(৪৫) শুক্রবার সন্ধ্যায় বিষপানে আত্মহত্যা করেছে বলে জানায় এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার (১৮, ফেব্রুয়ারি) দিনের বেলায় ছেলের বউয়ের সাথে পারিবারিক ঝগড়া হয়। শাশুড়ির দস্তাদস্তিতে ছেলের বউ অন্তঃসত্ত্বা,শিপার আক্তার (২০) পেটে আঘাত পেলে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শিপা আক্তার কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কিন্তু শাশুড়ির কাছে খবর আসে বউ মারা গেছে । শাশুড়ি হেনা আক্তার ছেলের বউ এর মৃত্যুর খবর শুনে অস্থির হয়ে ঘরের দরজা বন্ধ করে বিষ পান করেন, বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সে মারা গেছে।
এলাকাবাসী গফরগাঁও থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি বিশেষ টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান,লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে, এবং মামলার প্রস্তুতি চলছে।
আয়নাল ইসলাম, দৈনিক দেশ সময়,


