
প্রকাশিত,১৫, ডিসেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার্ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে তামান্না আক্তার(১৩) নিজ গৃহে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে বুধবার সকালে উপজেলার ছয়বাড়ীয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নে ছয়বাড়ীয়া গ্রামের মোঃ হেলাল উদ্দিনের স্ত্রীর শাহানাজ বেগমের সাথে ঝগড়া হয় মেয়ে তামান্নার। একই ঝগড়া বুধবার সকালেও চলতে থাকে।
এক পর্যায়ে নাস্তা খাওয়ার কথা বলে বসত ঘরের (ধর্না) সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রেরণ করে। এ ব্যাপারে কথা বলতে চাইলে তামান্নার বাবা হেলাল উদ্দিন সাংবাদিকের সাথে কোন কথা বলতে রাজি হননি। তবে স্কুল ছাত্রী তামান্নার মা বলেন, মেয়েটিকে কয়েকদিন যাবত কথা দিয়ে বুঝানোর চেষ্টা করছি তবে কিছুতেই বুঝ মানতে রাজি ছিল না।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে।


