
প্রকাশিত,০৮, মার্চ,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে, দাখিল মাদ্রাসা সুপারকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন সতেরবাড়ি গ্রামে আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মোহাম্মদ হাসান মোনিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ০৮ মার্চ মঙ্গলবার বেলা১১ ঘটিকায় ছাত্র, শিক্ষক, জনতা মিলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত।
মানববন্ধনে নৃশংশ হামলার প্রতিবাদে ছাত্র জনতা একটাই দাবি, সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, কায়সার জামিল, ও বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, হাবিবুর রহমান সহ সকল শিক্ষকদের একটিই দাবি শিক্ষকদের উপর হামলাকারী সন্ত্রাসী রুবেল গংদের অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
মানববন্ধনে মাদ্রাসা ও স্কুল শিক্ষক ছাড়াও ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। তাদের একটিই দাবি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং গফরগাঁও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন রুবেলের খুটির জোর কোথায়? সে ইতি পূর্বে এরকম আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জানা গেছে গত ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়িতে ফেরার পথে গফরগাঁও পাগলায় শৈলসাবের মোড়ে রাস্তা অবরোধ করে
দাখিল মাদ্রাসার সুপার হাসান মোনিরের উপর সন্ত্রাসী হামলায় করা হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে
সন্ত্রাসী রুবেল গং
দাঁড়ালো দা ও লাঠিসোটা নিয়ে সশস্ত্র হামলা করে ।
এ ব্যাপারে পাগলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পাগলা থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


