print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, ডিসেম্বর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুল পুর গ্রামে গভীর রাতে এক কিশোরীকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহত কিশোরী কদম রসুল পুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে মারুফা,( ১৪) বলে জানা যায়।

সরেজমিনে জানা যায় রাত আনুমানিক ১, টার দিকে নিহত মারুফার ঘরের দরজা খোলা থাকলে তার পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখে মারুফা নেই, অনেক রাত অবধি মারুফার বাবা-মা আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।
২৯, ডিসেম্বর, সকালে বাড়ির অদূরে বাঁশঝাড়ে লাশ পড়ে আছে দেখে পথচারী চিৎকার করলে বাড়ির লোকজন আশপাশের লোকজন এসে আগুনে পুড়া লাশ দেখে শনাক্ত করে পরিবারের লোক। পরে এলাকাবাসী গফরগাঁও থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।