
প্রকাশিত
সুমন আহমেদ :
মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি সুমন সরদার, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন ও শাহিন আলম, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ জয়, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন এবং কার্যকরী সদস্য মাইনুদ্দীন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে মতলব উত্তর প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রেসক্লাবের ভূমিকা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডকে গণমাধ্যমে আরও বেশি প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা।
সভায় প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মতলব উত্তরবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


