print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, মার্চ,২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভেঙে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমানেরর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
প্রতিকার চেয়ে রবিবার (৫ মার্চ) দুপুরের পর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন মোহনপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপদার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই আলোকে গত ২৮ ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতিক প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের প্রচার প্রচারণা সম্বন্ধে প্রার্ধীদের প্রাথমিক ধারণা করে প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু বকর সিদ্দিক। প্রার্থীদের বলা হয়েছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়ে যেতে পারবেন। কিন্তু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান (অটোরিকসা) সকাল ৮টা থেকে রাত ১০ পর্যন্ত বিরতিহীনভাবে মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা নির্বাচনী আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘণ ও বেআইনি। নির্বাচনের লেভেল প্লেয়িং পরিপন্থী।

মোহনপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অত্র উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করা হবে ১৬ মার্চ।