print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জুন,২০২১

ভোলা প্রতিনিধি ঃ

ভোলার তজুমদ্দিনে আজ বুধবার (২৩ জুন) বিকালে মেঘনা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লেখক ও সাংবাদিক গাজী তাহের লিটন।তিনি বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন স্বদেশী ক্রীড়নকদের নীলনকশায় পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য দুইশত বছরের জন্য অস্ত যায়।মীরজাফরদের মতো বিশ্বাসঘাতকরা এখনো আমাদের চারপাশে রয়েছে।তাদের কবল থেকে দেশকে রক্ষায় নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় আদর্শবান হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিব,,ও রাজিন সালেহ্,মাওলানা মো. জাবের, প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই শিশু শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।