
প্রকাশিত
মেহেদী হান্নান, ভোলা প্রতিনিধিঃ
প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স দাবি প্লাস কর্মসূচির আওতায় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে কৃষকের মাঝে বিনামূল্যে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত
হাইব্রিড “আলোড়ন” ধানের উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ১১ টায় দুলারহাট ব্র্যাক শাখা কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার, মেবারক হেসেন
বীজ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা – ০২ আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) বিশ্বজিৎ কুমার ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মোস্তফা কামাল, ও মো: মিজানুর রহমান,বিকাশ চন্দ্র শীল, এস এস লিড জেনারেল, বিষ্ণুপদ দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার মোবারক হোসেন বীজ বপন ও পরিচর্যার বিষয়ে সুবিধাভোগীদের সাথে আলোচনা করেন।



