print news || Dailydeshsomoy

——–লেখক——–
—আনোয়ার চিশতি——-
—***নেত্রকোণা***
————————————
আমার ভালবাসা অবিরাম
তোমার প্রতি রইল
এই প্রত্যাশায় জীবন মোর
শুধুই অসার হইল।

আমার দেহ ক্ষীন দেখে
কত কিছু কইল
না বুঝিয়া না শুনিয়া
মন তাহা সইল।

ফুল দেখিয়া সবাই হাসে
বন্ধু তার দিকে কি চাইল
আমার ব্যাথা সে বুঝে না
নাহী ফিরে আইল।

আমার প্রেমের খেয়া ঘাটে
সে যে উদাসী গান গাইল
জানি না কি মজা পেল
কি সুখ যে পাইল।

আমার অসহায় এ নিদান কালে
সে অপলুক দৃষ্টিতে চাইল
অতীত স্মৃতি মনে করিয়া
একা একাই শুধু কাদিল।
—————————————–
কবিতাঃ রচনাস্হলঃগফরগাওঃ
ময়মনসিংহ।।