print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুলাই,২০২১

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ১০জন বাংলাদেশি নারী ও পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার(২৯শে জুলাই)দুপুরের দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতরকৃত ৩/৪বছর পর দেশে ফেরত আসে।তাদের কে ১৪দিনের প্রাতিষ্ঠানিক হোম কোরেন্টাইন রাখা হবে।

ফেরতকৃতরা হলো, রাসেল ফকির, আয়েশা বেগম,রোকসনা বেগম,মাহমুদা আক্তার,নয়ন হাওলাদার,সাজু চন্দ্র নাথ,খোকন,সাগর হাওলাদার, গোলাপ মিয়া ও শাকিল। এদের বাড়ি যশোর,নড়াইল,খাগড়াছড়ি ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল থেকে যশোর রাইটস ৮জন ও জাস্টিক এন্ড কেয়ার ২জনকে এনজিও সংস্থা গ্রহন করে।যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, ভুক্তভোগী নারী পুরুষ ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে ভারতের ব্যাঙ্গালো শহরে পুলিশের হাতে তারা আটক হয়। পরবর্তীতে তাদের ভারতের বেঙ্গলোর সেন্টাল জেলে আশ্রয় হয়।দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরতকৃত ১০জন নারী পুরুষ কে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে এসবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার ও যশোর রাইটস দুটি এনজিও সংস্থা গ্রহন করেছে। এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

২৯/৭/২১