print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, অক্টোবর,২০২১

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল স্থল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৩ পিছ স্বর্ণের বারসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে আটক করেছে সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ সদস্যরা।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল ট্রাক টারমিনালে প্রবেশের সময় তল্লাশি করে ৩ পিছ স্বর্ণের বার সহ আটক করা হয়।

আটকৃত রফিকুল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারের পণ্যবাহি ট্রাক তল্লাশি করে ৩ পিছ স্বর্ণের বার সহ তাকে আটক করেছে বলে আমরাও শুনেছি।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

১০/১০/২১