
প্রকাশিত, ১৭-১১-২০২০
বরিশাল জেলা প্রতিনিধিঃ
ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন ১১ লঞ্চে ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। লঞ্চটি আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌছে। লঞ্চ কর্তৃপক্ষ, দায়িত্বে থাকা আনসার ও নৌ পুলিশ জানায়, লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা।
এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।মৃত্যু বেক্তির নাম মামুন হাওলাদার, পিতাঃ খালেক হাওলাদার। তারা সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, ছাদে যাত্রী ওঠা নিষেধ। এরর জন্য ছাদে ওঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু এই যুবক কিভাবে ছাদে উঠলো তা জানা যায়নি। বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট ফেড়ে ভুড়ি বেরিয়ে গেছে।
কে বা কারা হত্যা করেছে তার ক্লু উদঘাটন হয়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে বাকি তথ্য জানা যাবে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রহস্য উদঘাটনে সিসি ক্যামেরার ফুটেজের সহযোগিতা নেয়া হবে।


