
প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২২
বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়া পৌরসভাধীন পায়না মহল্লায় বসতবাড়ির জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহল্লার ছাপরা মসজিদের পাশে জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল,প্রতিবেশি ও স্থানীয় গন্যমান্যদের সহায়তায় বার বার মাফঝোপ হয়।
শনিবার ১০ সেপ্টেম্বর দুই পরিবারের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়।এসময় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায় শিশু সহ আহতরা হলেন(১)আব্দুল্লাহ (৭)পিতা:আলহাজ।(২)সাগর ব্যাপারী(৪০)পিতা: পিশকার।
(৩)নুরতাজ(৪৫)পিতা:গফুর।ভুক্তভোগী নিকবার ব্যাপারী অভিযোগ করে বলেন,বহিরাগত লোক দিয়ে সন্ত্রাসী দিয়ে আমাকে জমিতে যেতে দেয় না।জমি দখল করে খায়।আমরা দখল করতে গেলে মারপিট করছে আসকার ব্যাপারীর এর ছেলে বাবু দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এর সুস্থ বিচার চাই।আমার জমি আমার ভাই ভাতিজাদের সাথে জামেলা বাহিরের লোক জন নিয়ে বিবেধ সৃষ্টি করে আমার ক্ষতি করতেছে এর সুস্থ বিচার চাই।


