print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, ডিসেম্বর,২০২১

বেড়া,প্রতিনিধিঃ

পাবনার বেড়া পৌরসভাধীন সি এন্ড বি বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জেরে এসএসসি পরিক্ষার্থীর উপর হামলাও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে,এ ঘটনায় চার জনকে আসামী করে থানায় মামলা করেন আজম খাঁন।

হামলার শিকার আলিফ খান (১৮)৮নং ওয়ার্ড সানিলা মহল্লার ব্যাবসায়ী আজম খানের ছেলে।ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বরাবর লিখিত অভিযোগ পত্রে উল্লেখ আছে,যথাবিহীত সন্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে,আমি মোঃ আজম খান (৫৫), পিতাঃ মৃত মাঙ্গুন আলী খান, সাং- সানিলা, থানা- বেড়া, জেলা- পাবনা। থানায় এই মর্মে লিখিতভাবে অভিযোগ করতেছি যে, আমার ছেলে মোঃ আলিক তাহার নিজ ব্যবসার তাগাদা শেষ করিয়া বাড়ীতে ফিরে আসার পথে ২৮/১২/২০২১ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় বেড়া থানাধীন সানিলা সাকিনস্থ গর্জিয়াস ফ্যাশন নামক দোকানের সামনের পাকা রাস্তায় পৌঁছিলে তথায় পূর্ব শত্রুতার জের ধরিয়া পরিকল্পিতভাবে ওত পেতে থাকা বিবাদী ০১। মোঃ বাবু (৪২), ০২। মোঃ রেজাউল (৩৮),০৩। মোঃ জাকির (৩৪), সর্বপিতাঃ মোঃ সামাদ, ০৪। মোঃ রাব্বি (১৯), পিতাঃ মোঃ বাবু, সর্বসাং সানিলা, থানা- বেড়া, জেলা পাবনাগন হাতে টিপ চাকু, চাইনিজ কুড়াল,Rap স্টিক লইয়া আমার ছেলের পথরোধ করিয়া তাহাকে লক্ষ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
উক্ত গালিগালাজের এক পর্যায়ে ০১ নং বিবাদীর হুকুমে সকল বিবাদীনগন ক্ষিপ্ত হইয়া আমার ছেলেকে এলোপাথারী কিল, ঘুষি, লাখি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা ও কালশিরা জখম করে। ০৪ নং বিবাদীর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়া আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তাহার মাথা লক্ষ্য করিয়া সজোরে আঘাত করিলে উক্ত আঘাত নাকের শির (মাঝ) বরাবর লাগিয়া কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। ০১ ও নং বিবাদীর হাতে থাকা র‍্যাপ স্টিক দিয়া আমার ছেলেকে এলোপাথারী মারধোর করিয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে হিলাফোলা ও কালশিরা জখম করে।
উক্ত মারধোরের এক পর্যায়ে ০২ নং বিবাদী টিপ চাকু আমার ছেলের গলার ঠেকাইয়া প্রানে হত্যার চেষ্টা করে।০২ নং বিবাদী আমার ছেলেকে প্রানে ভীতি প্রদর্শন করিয়া ০৩ নং বিবাদীর সহযোগীতায় আমার ছেলের কাছে হ্যান্ডব্যাগে গচ্ছিত থাকা নগদ ৭৭,০০০/= (সাতাত্তুর হাজার) টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। আমার ছেলে বিবাদীগনের এহেন মারধোর সহ্য করিতে না পারিয়া সজোরে ডাক চিৎকার করিলে আশে পাশে থাকা উপস্থিত স্বাক্ষী ০১।মোঃ আব্দুল মমিন খান (৩৬), পিতাঃ মৃত মাহমুদ আলী খান, ০২।মোঃ সৌরভ (২৫), পিতাঃ মোঃ আব্দুল হাই,০৩। মোঃ কিরণ (৩০), মোঃ চাঁদ আলী, সর্বসাং- সানিলা, খানা- বেড়া, জেলা-পাবনাগনসহ অনান্য লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন আমার ছেলেকে প্রানে হত্যার হুমকি ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায় পরবর্তীতে স্বাক্ষী ও অনান্য লোকজন সহযোগীতা করিয়া আমার ছেলেকে জখমী অবস্থায় উদ্ধার করিয়া চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেড়া, পাবনায় নিয়া যায় এবং তথায় ভর্তি করে।পরবর্তীতে আমি ঘটনার সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়া ছেলে, স্বাক্ষী ও নিকট আত্মীয় স্বজনদের নিকট হইতে ঘটনার বিস্তারিত জানিতে পারি। এমতবস্থায় আমি আমার ছেলের জান-মালের ক্ষতির আশঙ্খায় ভূগিতেছি।পরবর্তীতে স্থানীয় বিজ্ঞ প্রধানগন ও নিকট আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ করিতে সামান্য বিলম্ব হইল। অতএব, উক্ত বিষয়ে যথাযথ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জনাবের নিকট আকুল আবেদন।ঘটনার সত্যতা শিকার করে অরবিন্দ সরকার বলেন থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষ আইন অনুগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

হৃদয় হোসাইন
পাবনা