
Desh Somoy 29জনপ্রিয় ওয়ায়েজ ও দায়ি ড. মিজানুর রহমান আজহারির প্রথম বই ‘ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’ বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে। দ্বিতীয় মুদ্রণ এখন বাজারে পাওয়া যাচ্ছে।
অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এর শেষ সপ্তাহে বইটি প্রথম মেলায় আসে। তারপর থেকেই মেলায় এবং অনলাইন বুক শপ রকমারিতে বেস্ট সেলারের তালিকা দখল করে নেয় বইটি।
শনিবার, ৮ মে সন্ধ্যায় মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান তার প্রথম বইয়ের প্রথম মুদ্রণ শেষ। দ্বিতীয় মুদ্রণ তার হাতে এসে পৌঁছেছে। দ্বিতীয় মুদ্রণ হাতে নিয়ে একটি ছবিও তিনি পোস্ট করেন।
আরো ৫৯টি ছবি আপলোড করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যাচ্ছে, দেশের বিখ্যাত আলেম, শিল্পপতি এবং সাধারণ ভক্তদের হাতে মিজানুর রহমান আজহারির বই। মিজানুর রহমান আজহারীর বই একে অন্যকে উপহার দিচ্ছেন, এমন ছবিও দেখা গেছে।
Desh Somoy 2


