
প্রকাশিত,১০, জানুয়ারি,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার(১০শে) জানুয়ারী সকালে দৌলতপুর সীমান্তে স্বর্ণের চোরাচালানটি আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে।এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১০/১/২০২৩


