
প্রকাশিত,২৩, সেপ্টেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামস্থ রাজ্জাক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার মামুন খান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামস্থ রাজ্জাক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে এ গাজা উদ্ধার করা হয়।এই সংক্রান্ত থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২২/০৯/২১


