print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, এপ্রিল,২০২৩

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব হোসেন(১৯) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকৃত আসামী বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে রঘুনাথপুর (পূর্বপাড়া) সাকিনস্থ ধৃত আসামির বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আটকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১৪/৪/২০২৩