print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯ মার্চ, ২০২১

সোহাগ হোসেন প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১শত ৬৩ গ্রাম ওজনের ১০ টি সোনার বারসহ আব্দুল ওহাব (৪০)নামে পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার(৯মার্চ) সন্ধার সময় আমড়াখালী চেকপোস্ট থেকে আটক করা হয়।আটকৃত পাচারকারীর বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের দিকে যাবে। এই সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা ওই ইজিবাইকে অভিযান চালান।পরে তার তল্লাশি করে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এই সোনার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
আটকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর।
৯/৩/২১