
প্রকাশিত,৩১, জুলাই,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি তিন শত গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার সহ দুইজন পাচারকারি কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টার সময় দৌলতপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের পায়ের এঙ্গলেট ও জুতার সোলের মধ্যে লুকানো ওই স্বর্ণবার সহ আটক করা হয়।
আটকৃত আসামিরা হলো বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউলের ছেলে মিলন হোসেন (৩৫)ও একই থানার বোয়োলিয়া গ্রামের মিকাইলের ছেলে শাহজামান (২৬) আটক করে।
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ন পাচারকারীকে আটক করা হয়।পরে তাদের দেহে তল্লাশি করে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় দুই কেজি তিন শত গ্রামের ওজনের ১৮পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা। আটকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হবে এবং আসামিদের নামে মামলা দিয়ে থানায় দেয়া হবে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩১/৭/২৩


