print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৩ মার্চ, ২০২১

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল ৪ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি।
শনিবার(১৩মাচ)ভোরের দিকে বেনাপোল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করতে করা হয়। আটকৃত আসামি বেনাপোল সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা বলেন, আটক আরিফ হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।ভোরের দিকে ভারত থেকে একটি বস্তা নিয়ে বাংলাদেশের সীমান্তে ঢোকার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল তাকে ধাওয়া করলে সে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবি চৌকস দল তাকে তাড়িয়ে ধরে। বস্তা গুলোর খুলে দেখা যায় ৪ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল । আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর,
১৩/৩/২১