print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, আগস্ট, ২০২১

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোলে বোমার আঘাতে মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার(১আগষ্ট) বিকাল ৩ টার দিকে পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, বালুন্ডা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৪০) ও তার ছেলে দেলোয়ার হোসেন (২২)।

দেলোয়ার হোসেন জানান, তার সাথে একই গ্রামের লিটন নামে এক যুবকের বিরোধ চলছিলো।
বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেনাপোল বাজারে যাচ্ছিল। কিছুটা দূরে আসলে লিটনের নের্তৃত্বে চার-পাঁচ জন তাকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তার মা তাসলিমা খাতুন বাধাদিতে এলে হামলাকারীরে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে মা ও ছেলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়।

সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১/৮/২১