
প্রকাশিত,১০, জুন,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের৮৫\১ শার্শা উপজেলার বেনাপোল পৌর নির্বাচনের মনোনয়ন পেলেন নৌকার মাঝি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
শুক্রবার(৯জুন) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়।মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, রশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুস সোবহান গোলাপ প্রমুখ। এছাড়া দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
প্রসঙ্গত,বেনাপোল পৌর আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন ৬জন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১০/৬/২৩


