
প্রকাশিত,০৮, নভেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৭শত গ্রাম ওজনের একটি স্বর্ণ বার সহ ত্রিপা কুরনোল সুজনাস(২৭) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী আটক করা হয়।
বুধবার(৮ই নভেম্বর) বেলা ১১ টার দিকে বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ স্বর্ণসহ তাকে আটক করেন।আটকৃত ত্রিপা কুরনোল সুজনাস ভারতের কেরালার কয়ার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি পরিচালক আরেফিন জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান ,আটকৃত ভারতীয় পাসপোর্ট যাত্রী সন্দেহ জনক ভাবে ইমিগ্রেশনের ভিতরে ঘোরাফেরা করছিলো। এ সময় তাকে হেফাজতে নিয়ে তার দেহে তল্লাশি করে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৮/১১/২৩


