print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, জানুয়ারি,২০২২

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোরেন বেনাপোল সীমান্তে সাদিপুর গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ সাইফুল ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবাসয়ি আটক হয়েছে।

রোববার(৩০শে জানুয়ারী) বিকাল ৫ টার সময় সাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর কর্মকর্তারা।আটক সাইফুল পোর্ট থানার সাদিপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর খুলনা টিমের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ সাইফুল ইসলামকে আটক করা হয়। সে দীর্ঘ দিন যাবৎ হেরোইন, গাঁজা, ইয়াবা সহ নানা ধরনের মাদক ব্যবসা করে থাকে। তাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

৩০/০১/২২