
প্রকাশিত,১৩, আগষ্ট,২০২২
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ সাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সদস্যরা।
আটকৃত আসামী হলেন, বেনাপোল পোটথানাধীন গাতিপাড়া গ্রামের বাবলু মোড়লের ছেলে কাজি নজরুল ইসলাম@ সাকিব (১৮)।
শনিবার (১৩ আগষ্ট) বিকালে ডিবি পুলিশ জানান,বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামস্থ জনৈক মতির পরিত্যাক্ত জমির সামনে পাকা রাস্তার উপর হতে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৭০,০০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৩/৮/২২


