print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, নভেম্বর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্টথানা সীমান্ত থেকে ১১ বোতল বিদেশি মদসহ চিহ্নিত ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

রোববার ( ৫ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন চেকপোস্ট টু সাদীপুর গামী রাস্তার পাশে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান বাবু এর ভাড়াটিয়া দোকান ঘরের ভিতর হইতে তাদের আটক করা হয়।

আটকৃত আসামীরা হলো, বেনাপোল পোর্টথানার সাদিপুর মধ্যেপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে বাবু (৪০) গাতিপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মহাসিন (২০) উভয় থানা বেনাপোল,এবং সাতক্ষীরা জেলার কলারোয়া বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামের সামাদের ছেলে আসাদুজ্জামান (৩০)।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৫/১১/২০২৩