print news || Dailydeshsomoy

প্রকাশিত,১ এপ্রিল, ২০২১

বেনাপোল প্রতিনিধীঃ

যশোরের বেনাপোল সীমান্তে সাদিপুর গ্রামে ঘাট দখল ও পারিবারিক সালিসকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে স্বজনরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বুধবার (৩১ এপ্রিল) দিবাগত রাতে বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, সাদিপুর গ্রামের বাবু মেম্বারের সমর্থক বজলুর ছেলে কামাল, জামাল উদ্দীনের ছেলে আহসান ও জুলফিক্কারের ছেলে দিনিস।

সবুর গ্রুপের আহতরা হলেন, ইরশাদের ছেলে সবুর, আলমগীর, খোকন, জাহিদ, সোরাব, সবুরের ছেলে রাসেল, ইয়ানবীর ছেলে রফিকুল, আব্দুলের ছেলে আলী হোসেন, ওবাইদুলের স্ত্রী আয়েশা ও ওবাইদুলের ছেলে ইসরাফিল।

স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বুধবার রাতে সাদিপুর গ্রামে সালিস চলছিল সাদিপুর গ্রামের সবুর ও বাবু মেম্বারের আত্মীদের মধ্যে। এসময় পক্ষ-বিপক্ষ নিয়ে দুই জনের স্বজনদের পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে দুই পক্ষের নারী-পুরুষসহ ১৩ জন গুরুতর জখম হয়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে মামলা হলেও কোন পক্ষের কেউ আটক হয়নি ।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুরাদ হোসেন জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছেন। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তবে আর যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সতর্ক রয়েছে।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১/৪/২১