
প্রকাশিত,০৮, জুন,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল ছোট আঁচড়া মোড়ে আলিফ ট্রান্সপোর্ট এর ভেতরে রক্ষিত বোমা বিস্ফরণ ঘটেছে। এ ঘটনায় কোন হতাহত না হলেও পুরো বিল্ডিং এ ধস নেমেছে। পুলিশ ৪টি বোমা উদ্ধার ও লিটন সহ দুই জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৮ই জুন) ভোর চারটার দিকে ছোটআঁচড়া মোড়ে হাবি সরদারের মার্কেটের একটি ঘরে এ বোমার বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে প্রচন্ড শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছু সময় পরে ঘটনাস্থলে গিয়ে দেখে বারোপোতা গ্রামের সোলা লিটন বা পিচ্চি লিটনের সোলার ট্রান্সপোর্ট ও গোডাউনের ঘরের ভিতরে বিস্ফোরণটি হয়েছে। সাথে সাথে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন আসন্ন পৌর নির্বাচন ও বেনাপোল বন্দর দখলকে কেন্দ্র করে দাংঙ্গার জন্য বোমাগুলো এখানে সংরক্ষণ করা হয়েছিলো। প্রচন্ড গরমের কারণে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বোমার বিস্ফোরণে গোডাউনের শাটার দেয়ালে ও বিল্ডিং এ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে ।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৮/৬/২৩


