
প্রকাশিত,০৬, জানুয়ারি,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটকৃত আসামী বেনাপোল পোর্টথানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে মুনতাজ আলী (৪০)।
শুক্রবার (৬ জানুয়ারী) ভোরে ডিবি পুলিশ বেনাপোল পোর্টথানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেনের বাড়ি থেকে ১০ কেজি গঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখা পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল পোর্টথানায় এজাহার দায়ের করা হয়েছে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৬/১/২০২৩


