print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জুলাই,২০২১

সোহাগ হেসেন বেনাপোলঃ

যশোরের নাভারণ রোড থেকে ৬১ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্যসহ একটি ঢাকা মেট্রো-ন-১৭-৭২২৯ কার্ভাড ভ্যান আটক করেছে বিজিবি সদস্যরা।চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ইস্রাফিল(৩৫) আটক করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) রাতে বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শনিবার রাত ১০টার দিকে এসব মালামাল ভর্তি কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত হতে আমদানি পণ্যের সাথে অবৈধ পণ্য নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান যশোরের দিকে যাচ্ছে। তখন বিজিবি নাভারন রোডে কাভার্ড ভ্যানটি আটক করে। কাভার্ড ভ্যানটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কাগজপত্র বিহীন ৬০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৯০০টি শেরওয়ানী, ২৫০ কৌটা জর্দ্দা, ১৩৮ কেজি কারেন্ট জাল, ৫১ হাজার বিভিন্ন প্রকার ওষুধ, ১১৪৬ বোতল বিভিন্ন প্রকার হোমিও ওষুধ ও বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী রয়েছে।

আটকৃত মালের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ৫০ হাজার টাকা। আটক আসামির ও মালের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

১৯/৭/২১