
প্রকাশিত,৮,মে,২০২১
বিদ্যাগঞ্জ প্রতিনিধি ঃ
আজ ০৮.০৫.২০২১ রোজ মঙ্গলবার সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী,গণতন্ত্র পুনরোদ্ধারে আপোষহীন নেত্রী ও বিএনপি’র চেয়্যারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিদ্যাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী মাঠে কোতুয়ালী থানা ছাত্রদলের ২নং কুষ্টিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। কোতুয়ালী থানা ছাত্রদলের মামুন সরকার ও জুয়েল মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মীর মানিক, এছাড়াও কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম অহবায়ক মোঃরেজাউল করিম (তানভীর), সদস্য রিয়াজুল ইসলাম ও হুমায়ুন কবির এবং ২নং কুষ্টিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।


