
প্রকাশিত,২৫,মে,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। ইভিএম এর মাধ্যমে চলছে ভোটগ্রহণ। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
তবে এলাকা ঘুরে ভোটারদের তেমন কোন আগ্রহ দেখা যায়নি। ভোট কেন্দ্রে নেই ভোটারদের উপস্থিতি।
নির্বাচন কার্যলয় সূত্রে জানা যায়, এবারের উপ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ৮০টি কেন্দ্রের ৭৭২টি বুথে ভোট গ্রহন করা হচ্ছে।
মোট ২লক্ষ ৬১হাজার ৩শত ৯৩জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করবেন। এদের মধ্যে পুরুষ ১লক্ষ ৩১হাজার ২শত ৪৪জন এবং মহিলা ১লক্ষ ৩০হাজার ১শত ৪৯জন।
বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে র্যাব, পুলিশ বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। দুপুর বারোটা পর্যন্ত ১০ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
গত বছরের ২৫ ডিসেম্বর বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গবিন বর্মন বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। দিনাজপুর জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক জানান ভোটার সুষ্ঠু ভাবে হচ্ছে কিন্তু মাঠে ভোটারের সংখ্যা খুব কম সকাল থেকে ১০ শতাংশ ভোট এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে।


