
প্রকাশিত
হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের সুধাংশু বর্মণের ছেলে প্রীতিশ চন্দ্র বর্মণ (২৮)-এর সঙ্গে একই এলাকার এক নারীর দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরে বিয়ের বিষয়টি সামনে এলে অভিযুক্ত নানা অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের শাহ আলমের ছেলে সাগর মিয়ার স্ত্রী আখী বেগমের সঙ্গে প্রীতিশ চন্দ্র বর্মণের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার গভীর রাতে তিনি আখী বেগমের সঙ্গে দেখা করতে গ্রামে আসলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক হওয়ার পর বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা হয়। তবে বিয়ের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় ভুক্তভোগী নারী সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ৮ মার্চ রাতে অভিযুক্ত প্রীতিশ চন্দ্র বর্মণ ভুক্তভোগীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



