
প্রকাশিত,২৪, মার্চ,২০২২
আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর কুনিয়া পশ্চিম পাড়া এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতি ঘটনায়
জড়িত থাকার অভিযোগে ৭জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।
গ্রেপ্তাররা হলো-বরগুনার মোঃ হেমায়েত হোসেন ইমন ওরফে হিমু (৩৫),
পিরোজপুরের শহীদ হাওলাদার (৪৪), গাজীপুরের আল-আমিন ওরফে মনির হোসেন (৫৫),
ভোলার শাহজাহান সাজু (৩০), রগুনার মোঃ আল আমিন (৩৫), বরিশালের মোসাঃ
মিতু (৩৫) ও বরিশালের মোঃ হাবিবুর রহমান (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সভা কক্ষে এক প্রেস
ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ
মিশ জানান, গত ২০ মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর কুনিয়া
পশ্চিম পাড়া এলাকায় রুপু মিয়া সুপার মার্কেটের সিকিউরিটি গার্ডকে
জিম্মি করে ৮/১০জন লোক র্যাাব পরিচয় দিয়ে অভিযানের কথা বলে বিউটি
জেনারেল স্টোর নামের দোকানে তালা ভাঙ্গে এবং দোকানে থাকা নগদ ২০হাজার
টাকাসহ সাড়ে ৪ লক্ষ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট লুট করে নিয়ে যায়।
পরদিন ২১মার্চ এ ব্যাপারে দোকান মালিক মো. আকতার হোসেন বাদী হয়ে
গাছা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
পরে সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ, ও তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে ২২ ও ২৩ মার্চ গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে লুণ্ঠিত টাকার মধ্যে সাড়ে ৮হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত পিক-
আপ, বিভিন্ন ব্র্যান্ডের ৭৪৪ প্যাকেট সিগারেট উদ্ধার এবং তাদেরকে গ্রেপ্তার করা
হয়। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।


