
প্রকাশিত, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
বিশ্বের লাখ লাখ স্কাউট অনুরাগীদের কাছে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনটি খুবই আনন্দের দিন।বাংলাদেশ স্কাউটস, দিবসটিকে ‘বিপি দিবস’ হিসেবে পালন করে থাকে। দিনটিকে অনেকে ‘স্কাউট দিবস’ হিসেবেও অভিহিত করে থাকেন। ১৮৫৭সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশে একটি বাড়িতে জন্ম নেন, পাওয়েল। বাবা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেভারেণ্ড এইচজি ব্যাডেন পাওয়েল আর মা ছিলেন বৃটিশ এডমিরাল ডাব্লিউটি স্মিথের কন্যা হেনরিটা গ্রেসা।
২২ ফেব্রুয়ারী ১৬৪ তম বিপি দিবস বা স্কাউট ফাউন্ডার্স ডেকে ব্যতিক্রমী করে তুলতে ও ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা অদম্য মুক্ত রোভার স্কাউট নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদ্দাপন করেন।
এরই অংশ হিসেবে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল মাঠে সন্ধা ০৬ টার দিকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস, ডি.এন.সি বাংলাদেশ স্কাউটস ও সভাপতি বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, গিরিন্দ্র কুমার রায় সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ স.দে.ক মানিকগঞ্জ, বিশিষ্ঠ লোক সংগীত শিল্পী সাইদুর রহমান বয়াতী, জেলা রোভার স্কাউট সম্পাদক আবু আয়ুব খান।
অনুষ্ঠানে অদম্য মুক্ত রোভার গ্রুপের সহ সভাপতি এবং স.দে.ক মানিকগঞ্জের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ বাবুল হোসেনে এর সভাপতিত্ত্বে এবং মানিকগঞ্জ অদম্য মুক্ত রোভার গ্রুপের সম্পাদক ও আর এস এল প্রতিনিধি মানিকগঞ্জ জেলা রোভার জনাব সাদিকুল ইসলাম সোহ’র সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক জনাব এস এম আকরাম হোসেন, জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি জনাব এ্যাড. দেওয়ান মতিন সহ অদম্য মুক্ত রোভার গ্রুপের আর এস এল রাজীব হোসেন, এস আর এম ফজলে রাব্বী গালিব প্রমূখ।
১৬৯টি সদস্য দেশসহ বিশ্বব্যাপী দুইশ ১৬টি দেশ ও অঞ্চলে ওয়ার্ল্ড অরগানাইজেশান ওব দ্য স্কাউট মুভমেন্ট (ডাব্লিউওএসএম) দিনটিকে স্কাউট ফাউন্ডার্স ডে’ হিসেবে উদযাপন করছে।
১৯৪১ সালে ৮ জানুয়ারি পাওয়েল মারা যান। সারা বিশ্বে এক যোগে আজকের এই বিপি দিবস পালিত হচ্ছে। ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপে ১৯০৭ সালের ২৯ অগাস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন স্কাউট নিয়ে শুরু হয়েছিল স্কাউট আন্দোলন। সে সংখ্যা আজ সারা বিশ্ব প্রায় দশ কোটির কাছাকাছি।


