
প্রকাশিত,২১মে,২০২১
পিয়াল হাসান বাউফল(পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের ৫ নং চর চাঁদকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র পাইক শ্রেণী কক্ষগুলো তার ঘর বাড়িতে পরিণত করেছেন।
ওই বিদ্যালয়ের সব শ্রেণী কক্ষে তিনি ধান, কুমড়া, টমেটো, মরিচ ও খড়কুটো রাখছেন।
সরেজমিন দেখা গেছে, ওই বিদ্যালয়ের নিচতলায় খড়কুটা রাখা হয়েছে। দ্বিতীয় তলায় শ্রেণী কক্ষগুলোতে ধান, মিষ্টি কুমড়া, টমেটোসহ নানা ধরণের সবজি মজুদ করে রেখেছেন। শ্রেণী কক্ষ জুড়ে ধান রেখে শুকানো হচ্ছে।
এ অবস্থা দেখে মনে হচ্ছে এই বিদ্যালয় ভবনটি তার বাড়ি ঘর। তার ইচ্ছেমত ঘরটি ব্যবহার করছেন।
৫নং চর চাঁদকাঠি সরকারী প্রাথমিক বিদ্যায়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয়।
এরপর ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) আওতায় দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ওই বিদ্যালয মোট ১৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল সালাম মৌলভী বলেন, করোনাকালীন সময় স্কুল বন্ধ। তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রেণী কক্ষগুলো ব্যবহার করছেন। তা দোষণীয় কিছু নয়।
উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


