
প্রকাশিত, ১২-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ রহমানে জন্মশত বার্ষিকী উপলক্ষে বান্দরবান পৌর সভা ৩ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগ উদ্দ্যেগে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে।
আজ ১২ নভেম্বর( বৃহস্পতিবার) বিকালে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগ আয়োজনে এই গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী খেলায় উপস্তিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর এম পি মহোদয়ের (সহধর্মিণী) মিসেস ড মেহ্লা প্রু মারমা। বিশেষ অতিথি অজিত দাশ ৩নং ওর্য়াড কাউন্সিলার, সৈকত দাশ ৬নং ওর্য়াড কাউন্সিলার, বান্দরবান ফুটবল একডিমী সভাপতি রাজু বড়ুয়া, বিশেষ অতিথি বান্দরবান জেলা মহিলা ক্রিয়া সংস্থা মিসেস মেনিপ্রু, বিশেষ অতিথি মিসেস সালেহা বেগম ৪৫৬ নং মহিলা কাউন্সিলার।
উদ্ভোধনী খেলায় বাংলাদেশ বান্দরবান জেলা কারাগার মুখোমুখী হয় রংধনু বালাঘাটা কল্যাণ সমিতি। খেলায় টান টান উত্তেজনা থাকলেও পাল্টাপাল্টি আক্রমনে বাংলাদেশ বান্দরবান জেলা কারাগার ১-০ গোলে রংধনু বালাঘাটা কল্যাণ সমিতিকে পারাজিত করে। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করেন বাংলাদেশ বান্দরবান জেল কারাগার গোল রক্ষক জনি।
এইবারে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট জেলা ও উপজেলা ১৬ টি দল অংশগ্রহন করেছে। তবে কমিটিরা জানান,ফাইনাল খেলা এখনো তারিখ নির্বাচন হয়নি।


