
প্রকাশিত, ২০-১২-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
“পাহাড় কিংবা সমতলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে লড়বো আমরা একসাথে, করোনাকালীন নারী ও মেয়েশিশুর সুরক্ষা ও সাড়া : প্রয়োজন তথ্য ও বরাদ্ধ বৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইকো-ডেভেলপমেন্টের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বান্দরবানের সদর উপজেলার রেইচা সাতকমল পাড়ায় নাটক ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ ডিসেম্বর রবিবার সকালে সাতকমল পাড়ার বৌদ্ধ বিহার মাঠে এই নাটক ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এসময় নাটক ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জলেক কান্তি তঞ্চঙ্গ্যা, পাড়া কারবারী সুনিল কান্তি তঞ্চঙ্গ্যা, ইকো-ডেভেলপমেন্ট বান্দরবান এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থোয়াই হ্লা খয়, আই ডাব্লিউই ডাব্লিউ এন্ড জিসি এইচ টি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক উত্তম কুমার চৌধুরী, ফিল্ড ফেসিলিটেটর উহ্লাসিং মারমা, এডমিন এন্ড একাউন্টস পিয়া চাকমা, ঘিলাফুল নারী একতা সমিতির সভাপতি নিনিউ মারমা, সাধারণ সম্পাদক জেসিকা তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।
এসময় বক্তারা বলেন, আমরা বলতে চাই সমাজে দিন দিন নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। ধর্ষন, ইভটিজিং, ডেমেষ্টিক ভায়োলেন্স মত ঘৃন্য অপরাধগুলো, মানুষরুপী পশুগুলো এখনো করে যাচ্ছে নানা অপরাধ, আমরা তাদের বলতে চাই অপরাধ করে আপনারা আর পার পাবেন না। অপরাধ করলে অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে।
এসময় বক্তারা আরো বলেন, যে ধরণের নারী নির্যাতনই হোক না কেন আমরা সেই অপরাধগুলো সুষ্ট বিচার চাই এবং পাহাড় কিংবা সমতলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে লড়বো আমরা একসাথে।
পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।


