
প্রকাশিত,৩১, আগষ্ট,২০২২
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ৪৫ বছরের ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে একটি পক্ষ মাটি কেটে জমি দখলের পায়তারা করছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবনসারা গ্রামের মোস্তফা কামাল গং দের জমিতে মৃত্যু জব্বার হাং এর ছেলে আলাউদ্দিন, জালাল, দুলাল,শাহাবুদ্দিন, আলাউদ্দিন হাং এর ছেলে ইমরান, ফোরকান, কামিন হাং এর ছেলে মন্নান জোর পূর্বক মাটি কেটে দখলের পায়তারা করছে। গত ২৯ আগষ্ট উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবনসারা গ্রামের মোস্তফা কামাল গং দের লবনসারা মৌজার ৪৯০ নং খতিয়ানে ৪১০.৪১১.৪১২.৪১৩. ৪১৪.৪১৫ নং দাগের জমিতে মৃত্যু জব্বার হাং এর ছেলেরা সহ উল্লেখিত আসামীরা মাটি কেটেে অন্যত্র নিয়ে গেছে এবং জমি দখলের পায়তারা চালাচ্ছে। তাদেরকে নিষেধ করা হলে ও তারা বড় ধরনের সংঘর্ষ ঘটানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। গতকাল ৩০ আগষ্ট মোস্তফা কামাল বাদী হয়ে মৃত্যু জব্বার হাং এর ছেলে আলাউদ্দিন, জালাল, দুলাল,শাহাবুদ্দিন, আলাউদ্দিন হাং এর ছেলে ইমরান, ফোরকান, কামিন হাং এর ছেলে মন্নানকে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


