
প্রকাশিত,০৩, জানুয়ারি,২০২৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-ঃ
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী বাগদিয়া গ্ৰামের বসতঘর থেকে ২০০ গ্ৰাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী রাজিয়া আক্তার (৩৫) বাকেরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদারের নির্দেশনায় ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের নেতৃত্বে এস আই মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কলসকাঠী থেকে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্ৰেপ্তার করেন। মামলার ২নং আসামি আসলাম মীর পলাতক রয়েছে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীরা হয় দেশ ছেড়ে পালাবে, নাহয় জেলে থাকতে হবে। তিনি যে কোন মূল্যে উপজেলাকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


