print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, ডিসেম্বর,২০২১

বিশেষ প্রতিনিধি বাশঁখালী চট্রগ্রামঃ
সায়েদ হালিম,

বাঁশখালী উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রীতি সমাবেশ ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা মাওলানা এম. এ. মতিন বলেছেন, বিজয়ের ৫ দশকেও দেশের মানুষের ভাগ্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন পঙ্গু নির্বাচন কমিশন বারবার নির্বাচন পরিচালনা করছে বটে নির্বাচনে ভোট হয় না। দেশে জাতীয় নির্বাচন,স্থানীয় নির্বাচন সহ প্রতিটি নির্বাচনে শুধুমাত্র দলীয় প্রার্থী ছাড়াই অন্য কোন প্রার্থীকে দাড়াতে না দেয়ার মত লোক দেখানো কর্মকান্ড থেকে বেরিয়ে আসতে হবে, না হয় এদেশ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে এবং সুশাসন হুমকিতে পড়বে । তিনি একতরফার রাজনীতি বন্ধের আহবান জানান।

১৮ ডিসেম্বর সকাল ১০টায় প্রীতি সমাবেশ ও বর্ধিত সভা সংগঠনের সভাপতি জননেতা শফিউল হক আশরাফীর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় বাঁশখালীস্থ গ্রীণ কনভেশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যাপক আবুল মনছুর দৌলতি, বিশেষ বক্তা ছিলেন সহ-সভাপতি জননেতা মাস্টার আবুল হোসাইন। কেন্দ্রিয় ছাত্রসেনার সহসভাপতি এডভোকেট মহিউদ্দিন চৌধুরী। দক্ষিণ জেলা ছাত্রসেনা সভাপতি নূরে রহমান রনি, ছাত্রনেতা নুরুদ্দিন। বিশেষ অতিথি সাবেক ফ্রন্টনেতা ফরিদ আহমদ জেহাদী, আব্দুর রহিম সিরাজী, অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী অনুষ্ঠানের আহবায়ক ও ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রফেসর সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহাসান উল হক, মাওলানা ইব্রাহীম, মাওলানা আশেকুর রহমান, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা শওকত আলী, মাস্টার মুবিন।

বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটি সচিব ও যুবসেনার সভাপতি সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এম শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক যুবনেতা খাইরুল বশর, ছাত্রসেনা বাঁশখালী উপজেলার উত্তরের সাবেক সভাতি শফিউল বশর, ছাত্রসেনা বাঁশখালী উপজেলার উত্তর সভাপতি শামসুল আরেফিন খালেদ ও দক্ষিণ সভাপতি মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইমরান খান, কাজেম রেজা। ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মনিরুল হাসান, কফিল উদ্দিন শামিম, মোহাম্মদ খোরশেদ হাসেমী, সাদেক রেজা, শায়ের মনির কাদেরী, জাহেদুল ইসলাম, তারেক আজিজ, হাফেজ নেজাম উদ্দিন রিয়াদ, কামরুল ইসলাম, আবু তালেব নূরী প্রমুখ।