
প্রকাশিত,২৭, ফেব্রুয়ারি,২০২২
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
“গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান “এই স্লোগান নিয়ে আজ ২৭শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস বরিশাল এর আয়োজনে জেলা পরিসংখ্যান অফিস বরিশালের সভাকক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষ্যে র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা পরিসংখ্যান অফিস বরিশাল মাকসুদুর রহমান।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিসংখ্যান বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় মোঃ সাইফ উদ্দীন রাশেদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মুশফিকুর রহমানসহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে বরিশাল নগরীর চৈতন্য স্কুল মাঠ থেকে বণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান অফিসে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন।


