print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, অক্টোবর,২০২১

বরগুনা প্রতিনিধি ঃ

আজ বরগুনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বরিশাল পুলিশের ডিআইজি জনাব আখতারুজ্জামান তিনি পূজামণ্ডপে এসে হিন্দু মুসলিমদের সম্পৃক্ততার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেন ।
তিনি নিজের কন্ঠে হাজার হাজার দর্শকের সামনে গান পরিবেশন করেন। এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান, বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গির মল্লিক আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ জনাব কে এম তারিকুল ইসলাম। আলোচনায় জনাব ডিজি মহোদয় বলেন হিন্দু-মুসলিম আমরা সকলে একে অন্যের ভাই আমরা বাংলাদেশের মানুষ সবসময়ই শান্তিপ্রিয় এবং একত্রে পুজো ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি।

ইত্তিজা হাসান মনির
জেলা প্রতিনিধি বরগুনা