
প্রকাশিত,২৭, ফেব্রুয়ারি,২০২২
বন্দর প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউপি মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বভার গ্রহন করেন শিল্পপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবলু।
গত ২৬শে ফেব্রুয়ারী নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেন এডহক কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত মুছাপুর ইউপি থেকে পরপর তিনবারের নির্বাচিত আলহাজ্ব মাকসুদ হোসেন(মাকসুূদ)চেয়ারম্যান।এসময় উপস্থিত ছিলেন এ,টি,এম,মোতালিব হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। জনাব শাহাদাৎ হোসেন বাবলু একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। তার পিতা মরহুম তোফাজ্জল হোসেন অত্র বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এবং কৃতিত্বের সহিত এস এস সি পাশ করেন। সেই সাথে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজের সাথে জড়িত ছিলেন। তাদের পারিবারিক ঐতিহ্য হিসেবে রয়েছে বিশেষ সুনাম। এলাকার মসজিদ,মাদ্রাসা থেকে শুরু করে স্কুল,কবরস্থানে রয়েছে তাদের উন্নয়নের ছোয়া। তাছাড়া এর পূর্বেও তিনি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তার আমলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান ভালো থাকলে ও বেশ কিছুদিন যাবৎ অনেকটা পিছিয়ে পরেছে। একদিকে সঠিক পরিচালনার অভাব অন্যদিকে মহামারি করোনা ভাইরাসের কারনে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দিন দিন ঝরে পরছে।
তবে এডহক কমটির নতুন সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবলুর সাথে বিদ্যালয়ের ভবিষ্যৎ লেখাপড়ার মান নিয়ে কথা বললে তিনি জানান, সবে মাত্র দায়িত্ব নিয়েছি। কিভাবে ভালোমানের শিক্ষক দিয়ে পাঠদান করিয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল লাভ করা যায় তা আপ্রান চেষ্টা করব। এমনকি প্রতিটি পরীক্ষায় যেন মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় প্রথম স্থানে থাকে সে বিষয়ে ও খেয়াল রাখব। সেজন্য বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা চান। তিনি আরো বলেন, যেহেতু আলহাজ্ব মাকসুদ হোসেন চেয়ারম্যান আমাদের সাথে সহযোগিতায় রয়েছেন সেহেতু চেষ্টার কোন ত্রুটি হবেনা। সবশেষে মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়কে লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি একটি মডেল বিদ্যালয় হিসেবে রুপদান করতে আশাবাদ ব্যাক্ত করেন। এদিকে মাকসুদ চেয়ারম্যান নিজেও শাহাদাৎ হোসেন বাবলুর মত একজন বিচক্ষণ ব্যাক্তিকে সভাপতির দায়িত্ব দিয়ে গর্ব করছেন। পরে নতুন এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এস এম নাসের
দৈনিক “দেশ”
বন্দর প্রতিনিধি।


