print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, আগষ্ট,২০২২

মাহমুদ, ইবি প্রতিনিধি :

‘আমাদের স্বপ্ন ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে সেই স্বপ্নের ফলই হলো ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।

বঙ্গবন্ধুর নীতি আদর্শ মুখে নয় কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই আদর্শ মন থেকে বিশ্বাস করতে হবে এবং প্রয়োগ করতে হবে তবেই বঙ্গবন্ধুকে সম্মান জানানো হবে।’ জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেট সদস্য ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এসব কথা বলেন।

বুধবার (১০ আগস্ট) সকাল ১১টায় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহকারী প্রক্টর শরিফুল ইসলাম ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) উপ-রেজিস্ট্রার ড. মো. আমানুর রহমান।

পরে, শিশু শ্রেণি থেকে এইচএসসি শ্রেণিকে বিভিন্ন শাখায় ভাগ করে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।