print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, ডিসেম্বর,২০২১

হৃদয় হোসাইন,(ভ্রাম্যমান প্রতিনিধি পাবনা)ঃ

পাবনার ইমাম গাজ্জালী বিদ্যালয়ে বইবৃক্ষের পাবনা জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার ২৪ ডিসেম্বর দুপুরে ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন পাবনার একদল তরুণ।

নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ,দিনাজপুর, চট্টগ্রাম, চাঁদপুরের পর এবার ১২তম শাখা হিসেবে পাবনায় উদ্বোধন হলো ‘বইবৃক্ষ পাবনা শাখার।

আয়োজনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ হয়।এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।বইবৃক্ষ ও বইয়ের গুরুত্ব নিয়ে এসময় আলোচনা করেন অতিথিবৃন্দ।বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলি ইমন বইবৃক্ষের বিস্তারিত আলোচনা,অগ্রযাত্রা, অনুভুতি, ভবিষ্যৎ যাত্রা এবং আগ্রহিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।এরপর কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।সর্বশেষ কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বইবৃক্ষের পাবনা শাখার কার্যক্রম।এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মো: আব্দুল করিম,পাবনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপ্যাল।

সুরাইয়া সুলতানা ইমাম গায্‌যালী গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল সহ,ইমাম গায্‌যালী গার্লস স্কুল এন্ড কলেজের অন্যান শিক্ষকবৃন্দ।বইবৃক্ষ একটা ননপ্রফিট অরগানাইজেশন।এর মোটো হলো মানুষের মাঝে বইয়ের বন্ধুত্ব ঘটানো,পাঠকের হাতে বই বিনামূল্যে পৌঁছে দেওয়া।গ্রুপের যাত্রা রাজশাহি থেকে শুরু হওয়ার পর দেশে ১২টা শাখা রয়েছে।পাবনাতে চালু হওয়ার মাধ্যমে বইয়ের মিছিলের যাত্রা আরেক ধাপ এগলো।স্থানীয়দের মাঝে বইয়ের জাগরণে গ্রুপটি আশা করি সহায়তা করবে।বই বৃক্ষ তখনই সফল হবে যখন সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে তরুণ-তরুণীরা নিজের পছন্দের বিষয়ে ক্যারিয়ার গড়তে পারবে।বৃক্ষ যেমন ডালপালা ছড়ায়, বইয়ের বৃক্ষ তেমনি আমাদের ছায়া দিয়ে ডাল পালা ছড়িয়ে জ্ঞান আহরণের কাজ করবে।বইবৃক্ষের কার্যক্রম সম্পর্কে সবাই ইতোমধ্যে জেনে গেছে,বইবৃক্ষ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সব বয়সী মানুষকে বই পড়তে বই দিয়ে সহযোগীতা করে থাকে।সহজ কথায় , আপনার কোনো বই পড়তে ইচ্ছে করলে অফিসিয়াল পেইজে মেসেজ করে জানালেই সদর এলাকার স্বেচ্ছাসেবক আপনার পছন্দের বই নিয়ে আপনার দরজায় হাজির হবে।
পড়া শেষ হলে পুনরায় বইটি ফিরিয়ে দিতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে।বই টি পড়া শেষ হলে শাখা কমিটির নিকট অক্ষত জমা দিতে হয়।এভাবে অনেক সদস্যর মাঝে বইয়ের বন্ধুত্ব গড়ে তুলেছে বই বৃক্ষ।

হৃদয় হোসাইন
পাবনা