
প্রকাশিত,০৭, জানুয়ারি,২০২৩
এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ময়মনসিংহের হালুয়াঘাটের শাকুয়াই ইউপির চরপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র বৃদ্ধ সুরুজ আলী নিখোঁজের ৭ দিন পর কংস নদ হতে তার লাশ উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ। তিনি ফুলপুরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার বড়সভা শুনতে ৩০ ডিসেম্বর শুক্রবার জাহাঙ্গীরপুর মাঝের কান্দায় তার মেয়ের জামাই শাহাদাত হোসেনের বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।
শুক্রবার ৬ জানুয়ারি বেলা ১১ টার দিকে বালিয়া ইউপির বড়ইকান্দি কলাপাড়ায় এলাকাবাশী কংস নদে লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে পরে পুলিশ এসে বওলা ইউপির রামসোনা এলাকায় কংস নদ হতে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ।খবর পেয়ে নিখোঁজ সুরুজ আলীর কন্যা জামাতাগন লাশ শনাক্ত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন ।
জানা গেছে, ,বৃদ্ধ সুরুজ আলীর পুত্র সন্তান না থাকায় তিনি ৪ কন্যার বাড়ীতে পালাক্রমে অবস্থান করতেন। বড়সভা উপলক্ষ্যে জামাতা শাহাদাতের বাড়ীতে বেড়াতে এসে তিনি আর বাড়ী ফেরেনি,এক সপ্তাহ পরে পাওয়া গেছে তার অর্ধ গলিত লাশ।নিখোঁজের ব্যাপারে থানায় জিডি ও ফেসবুকে একাধিক হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জামাতা শাহাদাত জানান।


