print news || Dailydeshsomoy

আমির উদ্দিন উপজেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ৮৫ পিচ ইয়াবা সহ একাধীক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী ওয়াশীম দেওয়ান(৩২) কে আটক করেছে থানা পুলিশ। আটক ওয়াশীম গোমস্তাপুর উপজেলার বড় দাদপুর গ্রামের মাবুদ বক্সের ছেলে। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতি সন্ধায় এসআই জান্নাতুল ফেরদৌস ও এএসআই আহসান হাবিব বন্ধুপাড়া মোড়ের ওয়াশীমের নিজ দোকান ঘর থেকে ৮৫ পিচ ইয়াবা সহ তাকে আটক করে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটক ওয়াশীমকে আজ শুক্রবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।